নমস্কার বন্ধুরা ,
আশাকরি সকলেই ভালো আছেন সুস্থ আছেন। ব্যস্ত আছেন। বিজিনেস ভালো চলছে। ধীরে ধীরে হলেও স্বপ্ন পুরন হচ্ছে। বড় স্বপ্ন পূরণের কাছাকাছি এগিয়ে যাচ্ছেন।
সুদীর্ঘ বিরতির পর। পুনরায় আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যৎসামান্য হলেও আমাদের অভিজ্ঞতা, শিক্ষা আপনাদের কাজে লাগলে। আমরা কৃতজ্ঞ থাকব।
আসুন আজকে আমরা আলোচনা করি। আমাদের বিজিনেসে রিজেকশন (প্রত্যাখ্যান) বিষয়ের উপর।
রিজেকশন (Rejection ) ডাইরেক্ট সেলিং বিজিনেসে এক বড় আতঙ্কিত এই শব্দটি। এই শব্দটির মাধ্যমে এমনই এক বার্তা বহন করে নিয়ে আসে যে খুব উদ্যোগী, আগ্রহী ও ভীষণভাবে আগ্রাসী ব্যক্তিও এর প্রতিঘাত সামাল দিতে না পেরে বিজিনেস থেকে পলায়ন করতে বাধ্য হয়। অন্যদিকে আমরা দেখে থাকি। যে ব্যক্তি ধর্য্য ,নাছোড় মনোভাব নিয়ে লেগে থাকে। লড়াই করে চলে। সেই ব্যক্তি একদিন হিরো হয়। বিজয় মালা তাঁর গলাতেই শোভা বাড়ায়।
এই বিজিনেসে যোগদান করার সঙ্গে সঙ্গে আমরা প্রচণ্ড জোশ ও জুনুন এর সঙ্গে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এই বিজিনেসে তাঁদের যোগদান করার জন্য এপ্রোচ করি। কিন্তু তাঁদের মধ্যে থেকে বেশির ভাগ লোকজনই না বলেন বা প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আর তাতেই আমরা মুষড়ে পড়ি জোশ ও জুনুন হারিয়ে ফেলি।
বন্ধুরা। কয়েকটা বিষয় আমাদের স্মরণে রাখা প্রয়োজন -
১। এই প্রত্যাখ্যান গুলোকে ব্যক্তিগত ভাবে না নেওয়া। হতে পারে এই বিজিনেশ তাঁর জন্য নয়। কিন্তু বন্ধুত্ব, বন্ধুত্বের জায়গায় বিজিনেস বিজিনেসের জায়গায় রাখা অভ্যাস করতে হবে।
২। আমাদের মনে রাখতে হবে। এই বিজিনেস সবার জন্য নয়। কেউ যোগদান করবে। কেউ যোগদান করবে না। আবার কেউ এই রকম সুযোগের জন্য অপেক্ষা করে আছে।
৩। No মানে নো নয়। No মানে Next,পরের জন। এইভাবে এগিয়ে যাওয়া। রিজেকশন খেতে খেতে। দেখবেন একদিন আমাদের মতো। আমরা সঠিক লোককে খুঁজে পেয়েছি । এবং তাঁর মাধ্যমেই
এক বড় টীম নির্মাণ হবে। বিজিনেস এক নতুন উচ্চতাই পৌঁছে যাবে।

0 মন্তব্যসমূহ